1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাস স্ট্যান্ড এলাকায় একটি লাগেজের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নতুন বাস স্ট্যান্ডের গোল্ডেন লাইন কাউন্টারের সামনে পড়ে থাকা লাগেজ দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাগেজের তালা ভেঙ্গে ৪৫ বছর বয়সের এক ব্যাক্তির লাশ দেখতে পায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে রাজবাড়ি রাস্তার মোড়ের দিক থেকে একটি মহেন্দ্র করে বোরকা পরিহিত এক মহিলা ৪-৫ জন লোকের সহায়তায় লাগেজটি মাহিন্দ্র থেকে নামায়।পরে লাগেজটি গোল্ডেন লাইন কাউন্টারের সামনে একটি লাইটপোষ্টের পাশে রেখে দেয়।
পড়ে থাকা লাগেজ দেখে সন্দেহ হলে পরে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান উজ্জামান জানান, নতুন বাসষ্ট্যান্ডের গোল্ডেন লাইন কাউন্টারের পাশে একটি সন্দেহজনক লাগেজ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
এসময় লাগেজের তালা ভেঙ্গে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে হত্যা মামলাসহ অপরাধীদের ধরতে তদন্ত চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com