1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

অধ্যক্ষ দম্পতির অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

মাদারীপুরের ডাসার উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ দূর্লভ আনন্দ বাড়ৈ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে কলেজের সামনে বিক্ষোভ, মানববন্ধন করে অভিবাবক ও এলাকাবাসি।কলেজ প্রভাষক, শ্ক্ষিার্থী ও অভিবাবক সুত্রে জানা যায়,মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম প্রভাষক চ্ম্পা রানী মন্ডলের বিরুদ্ধে বিধি বহির্ভূত নিয়োগ বানিজ্য,দুর্ণীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় তাদের এমপিও বাতিলের নির্দেশ প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

বিষয়টি কলেজের ছাত্র ছাত্রী, অভিবাবক ও এলাকাবাসীদের মাঝে ছড়িয়ে পড়লে ক্ষোভের সুষ্টি হয়। এতে কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম প্রভাষক চম্পা রানী মন্ডলের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন অভিবাবক ও এলাকার সর্বস্তরের জনসাধারন। কলেজের সামনে ঘন্টা ব্যাপি বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, কবি দুলাল সরকার, মিন্টু লাল, সুজন মজুমদার, আবিদ হাসান খোকন সরকার, জয়ন্ত কুমার হালদারসহ আরও অনেকে।এসময় বক্তারা বলেন, আমাদের এই কলেজটি একটি স্বনামধন্য কলেজ ছিল। বর্তমান কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এবং তার স্ত্রী চম্পা রানী কলেজের দূর্ণীতি করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই কলেজ থেকে তাদের দুজনকে অপসারণ করা হোক এবং দুর্নীতিকে সমর্থন করায় অত্র কলেজের ম্যানেজিং কমিটিকে বাতিলের দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com