1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা নড়াইল টিটিসি: প্রশিক্ষণ এখন ‘ভাতাভোগী’ সিন্ডিকেটের দখলে ইবিতে আজ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল শুরু, উদ্বোধনে প্রতিমন্ত্রী আমিনুল হক ‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’: ভোটের ফলাফল নিয়ে মমতার জরুরি বার্তা আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ ‘ফ্লোরিডায় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্তে যোগাযোগ রাখছে সরকার’ আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি সংসদে বিরোধী দলকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজেদের হিপোক্রেসির কথা প্রকাশ করেছেন: হাসনাত আব্দুল্লাহ

অবৈধ ইটভাটায় অভিযান

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় কাচিকাটা ব্রিকস এণ্ড ম্যানুফ্যাকচারাস্(কেবিএম)নামে একটি ইটভাটাকে ইটপ্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে ৫ লাখ টাকা অর্থদণ্ড ও দুইজনকে আলাদাভাবে কারাদণ্ড প্রদান করেছে ভ্রামমাণ আদালত।

মঙ্গলবার(২৩ জানুয়ারী)দুপুরে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর এর নেতৃত্বে ভ্রামমাণ আদালত পরিচালিত হয়।উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়,কাচিকাটা ইউনিয়নের গৌরীভাঙ্গা গ্রামে লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা করছিলেন মমতাজ উদ্দীন সরকার সুরুজ নামে এক ব্যক্তি।ফসলের জমি নষ্ট করে দীর্ঘ দিন ধরে ভাটা পরিচালনা করে আসছিলেন তিনি।

ইটভাটা স্থাপন আইন ২০১৩(সংশোধিত ২০১৯)এর ৪ ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে থেকে লাইসেন্স গ্রহণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে।কিন্তু অর্থদণ্ড করা ইটভাটার পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স হালনাগাদ নেই।ফলে সেখানে অভিযান চালিয়ে ভ্যাকু দিয়ে আংশিক ভেঙ্গে দেওয়া হয়।এরপর ভাটার মালিককে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড ও ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।তাছাড়া ইটভাটার ব্যবস্থাপক(ম্যানেজার)অরুণ চক্রবর্তী কে ৫ দিন এবং কর্মচারী আবদুল্লাহ্ কে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর সাংবাদিকদের জানান,মনোহরদীতে অবৈধ কোন ইটভাটা চালানোর সুযোগ নেই।পরিবেশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com