1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে জেল ও ৩ লাখ টাকা জরিমানা আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ, মঠবাড়িয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র অপসারণের দাবি নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাজিরায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৪৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার

অ্যান্ড্রয়েড ফোনে সিম লক করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৬৯৯ বার পড়া হয়েছে

বর্তমান সময়ে নানা মাধ্যমে জালিয়াতির শিকার হচ্ছেন অনেকে। যার মধ্যে অন্যতম সিম কার্ড প্রতারণা। সাইবার প্রতারকেরা চুরি বা হারিয়ে যাওয়া সিম অন্য ফোনে লাগিয়ে তাতে আসা ওটিপি চুরি করে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে ব্যবহারকারীকে। সিম কার্ড লক করে রাখলে এর অপব্যবহার রুখতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে সিম লক করার উপায় জানা থাকলে সহজে সাইবার প্রতারণা থেকে সুরক্ষা পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েডে সিম লক করার উপায়

* প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যান।
* এরপর সার্চ করুন সিম কার্ড লক অথবা সরাসরি অপশনে ট্যাপ করুন।
* অনেক ফোনে এই অপশনটি পাসওয়ার্ড ও সিকিউরিটি সেটিংস ট্যাবেও থাকতে পারে।
* স্যামসাং ব্যবহারকারীরা বায়োমেট্রিক্স ও সিকিউরিটি সেকশনে পাবেন এই অপশন।
* এরপর সিম কার্ড লকে ট্যাপ করুন।
* এখানে যে সিমটি লক করতে চান সেটি বাছাই করতে হবে।
* এবার সিম কার্ড লক করার জন্য একটি পিন দিতে হবে।
* সিম কার্ড লক হয়ে গেলে ফোন যখনই রিস্টার্ট বা শাট-ডাউন করে চালু করবেন তখন এই পিন দিতে হবে।
* অপশনটি সেটিংসে গিয়ে পুনরায় বন্ধও করতে পারবেন।

সিম কার্ড লক করার সুবিধা
টেলিকম সংস্থাগুলোর মতে, লক প্রক্রিয়া সিম কার্ডে বাড়তি নিরাপত্তা যোগ করে। আপনার সিম কার্ডের অপব্যবহার রুখতেও সাহায্য করে। যেহেতু সিম কার্ডের পিন শুধু আপনি জানেন তাই সেটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ, টাইমস অব ইন্ডিয়া

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com