আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুর শাখায় বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শাখাটিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও সুধীজনের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইএফআইসি ব্যাংকের বাজিতপুর শাখার ব্যবস্থাপক বাবু সুকান্ত কুমার পালের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা হয়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে বাজিতপুর শাখায় গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ব্যাংক প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘ পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করে।




