1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে জেল ও ৩ লাখ টাকা জরিমানা আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ, মঠবাড়িয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র অপসারণের দাবি নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাজিরায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৪৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার

আওয়ামীলীগ অসাম্প্রদায়িক রাজনীতি করে

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষ মিলে মিশে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে এ দেশ স্বাধীন করেছে।আমরা আমাদের মায়ের মুখের ভাষা বাংলার জন্য সকলে একসাথে মিলে মিশে আন্দোলন করেছি।আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই।বাংলাদেশ আওয়ামীলীগ মুসলমান,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান সকলকে এক সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করে যাচ্ছে।শনিবার(৩০ ফেব্রুয়ারী)বিকালে নরসিংদীর মনোহরদী পৌরসভায় অবস্থিত চন্দনবাড়ী কামিল মাদ্রাসা মাঠে মনোহরদী উপজেলার মাদ্রাসাসমূহের উদ্যোগে আয়োজিত সংবধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু রায়হান ভূ্ঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,খায়রুল মজিদ মাহমূদ চন্দন,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি,এডভোকেট মু.ফজলুল হক,সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,এম এস ইকবাল আহমেদ,মনোহরদী পোর মেয়র আমিনূর রশীদ সুজন,সহকারী কমিশনার(ভূমি)মারুফ দস্তেগীর,উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান,সহকারী শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com