1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ ফরিদপুরে র‌্যাবের অভি’যা’নে ৪৭ পিস ই*য়া*বা সহ মাদ-ক ব্যবসায়ী গ্রে*ফ*তার! মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ করা হয়েছে। আজ সরকারি ছুটি হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

আদমদীঘিতে আদমদীঘিতে চা চার মাদকসেবির জেল- জরিমানা

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

গুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে চার মাদকসেবিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনী মহল্লার আইয়ুব আলীর ছেলে সোহাইব হাসান (৩২) ও একই মহল্লার মমতাজুল ইসলাম মিঠুর ছেলে মেহেদী হাসান পিএম (২৮), চা বাগান স্টেশন কলোনী মহল্লার মৃত আসকর প্রামাণিকের ছেলে মজনু প্রামাণিক (২৮) এবং চাঁপাপুর এলাকার আব্দুল আলিমের ছেলে বায়োজিদ (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের উপ- পরিদর্শক শামিমা আক্তার জানান, মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এ্যাম্পুল ইনজেকশন ও গাঁজা সেবনের সময় চার মাদকসেবিকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সোহাইব হাসানকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মজনু প্রামানিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড ও বায়েজিদকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মেহেদী হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com