1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

আব্দুল মসজিদের মামলায় আটক সাবেক মন্ত্রীর ভাই ভুট্টু

সরকার শাহজাহান
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে
হত্যামামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ভাই গ্রেপ্তার সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই সামসুজ্জামান আহমেদ ভুট্টু। রংপুরের একটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই সামসুজ্জামান আহমেদ ভুট্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম দৈনিক গণকণ্ঠকে জানান, গ্রেপ্তার ভুট্টু রংপুরের ওই হত্যামামলায় এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রংপুর শহরের সংঘর্ষে মারা যান ছাত্রলীগের কাউনিয়া উপজেলা শাখার উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মাহমুদুল হাসান মুন্না।এ ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা আব্দুল মজিদ বাদী হয়ে মামলাটি করেন।পরবর্তীতে এফিডেভিট করে মামলার অন্য ১২ জন আসামির নাম প্রত্যাহার চেয়ে আবেদন করেছিলেন বাদী। ওইদিন বিচারক বাদীর কাছে জানতে চান, তিনি কেন এই আসামিদের নাম প্রত্যাহার করতে চাচ্ছেন। তখন বাদী আদালতকে জানান, তিনি আসামিদের চেনেন না এবং দুই ব্যক্তির প্ররোচনায় মামলাটি দায়ের করেন বলে জানান।এ কারণে ওইদিন বাদীকে কয়েক ঘণ্টা আদালতের কাঠগড়ায় আটকে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক। পরে পাঁচ ঘণ্টা পর জামিনে ছাড়া পান বাদী আব্দুল মজিদ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com