1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ

আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ, মঠবাড়িয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নে আলগীপাতাকাটা খাল ও বাদুরা খালের ওপর ২টি ব্রিজ ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হলেও ৬ বছরে নির্মাণ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে ব্রিজ দুটি ভেঙে থাকার কারণে ৭টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। বিষয়টি স্থানীয় যুবদল নেতাকর্মীদের নজরে আসে। পরে কেন্দ্রীয় যুবদলের নেতা এ আর মামুন খানের নিজ অর্থায়নে ২টি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ব্রিজ দুটি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনি ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আম্ফানের ৬ বছর পেরিয়ে গেলেও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নে আলগীপাতাকাটা খাল ও বাদুরা খালের ওপর ভাঙা ব্রিজ দুটি পুনর্নির্মাণ না হওয়ায় ৭টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন। মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ইউনিয়নের আলগীপাতাকাটা খালের ওপর ৭৫ ফুট দৈর্ঘ্য ও মিরুখালী ইউনিয়নের বাদুরা খালের ওপর ২৫ ফুট দৈর্ঘ্যের কাঠের ব্রিজ দুটি কয়েক বছর ধরে ভাঙা থাকায় কয়েকটি স্কুল, মাদ্রাসা, বাজার এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী হাজার হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। বিষয়টি স্থানীয় যুবদলের নজরে আসলে নিজেদের উদ্যোগে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ব্রিজ দুটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেন।
কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে সেতু দুটি ভাঙার কারণে হাজার হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে আমার নজরে আসে। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সেতু দুটি নির্মাণের উদ্যোগ নিয়ে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যুবদল কর্মীরা সবসময় জনগণের কল্যাণে কাজ করে যেতে চায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com