1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস উল্টে নিহত ২, আহত অন্তত ২০! রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সাংবাদিক সোহেল চৌধুরীর পিতা আসাদুজ্জামান খান চৌধুরী আর নেই নন্দীগ্রামে নারীর মরদেহ উদ্ধার চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট, ৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

আলীকদমে র‍্যাব ১৫ এর অভিযানে ইয়াবা সহ এক নারী আটক

আসাদুজ্জামান হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

বান্দরবানের আলীকদম উপজেলায় র‍্যাব-১৫ এর অভিযানে  ইয়াবাসহ মোছাঃ রুমা আক্তার (২৬) নামে এক মহিলা কে আটক করা হয়েছে।

শুক্রবার  (২৯ ডিসেম্বর) সকালে আলীকদম উপজেলায় র‍্যাব-১৫ এর কোম্পানী কমান্ডার এডিশনাল এসপি আনোয়ার হোসেন এর নেতৃত্বে খুইল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়া এলাকা হতে সাংবাদিক মমতাজ (সভাপতি আলীকদম প্রেস ক্লাব) এর বাড়ি হতে সাংবাদিক মমতাজের ছোট ভাই নজরুল ইসলামের গরুর গোয়াল ঘর হতে ৩০ হাজার পিস ইয়াবা সহ ১ মহিলাকে আটক করা হয়।র‍্যাবের গোয়েন্দা তথ্য মতে  ব্যক্তির বাড়িতে ৩ লক্ষ পিস ইয়াবা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করে।

র‍্যাব আসার খবর পেয়ে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার ভাই  রুহুল আমিন বাড়ি হতে পালিয়ে যায়।পরবর্তীতে বাড়ি তল্লাশী করে গরুর গোয়াল ঘর হতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এই ঘটনায় নজরুলের স্ত্রী মোছাঃ রুমা আক্তার (২৬) কে আটক করে র‍্যাব।

আটককৃত ইয়াবা ও মহিলাকে র‍্যাব-১৫ এর কার্যালয়ে  নিয়ে যাওয়া হয়।সুত্রে জানানো হয় এ ঘটনায় আটককৃত মহিলা ও পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের নামে আলীকদম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com