1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬ টি অতিথি পাখি উদ্ধার ও অবমুক্তকরন ‎গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের দালাল ও ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে নিউজ করায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সড়ক দুর্ঘটনার মুহূর্তেই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরতে শুরু ভোটের আস্থা পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিষেশ সাধারণ সভা অনুষ্ঠিত আইআইইউসি ইসলামিক ডায়ালগের প্রকাশনা ‘ভয়েস ফর ফিলিস্তিন’ স্মারকের মোড়ক উন্মোচন বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের নিন্দা গৌরনদীতে হোমিওপ্যাথিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ভিজিলেন্স টিমের সদস্য জহুরুল ইসলাম জহির

আলোচিত রাব্বি হত্যা

বাদশা
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

আলোচিত রাব্বি হত্যা গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশ ধারণ, তারপরেও শেষরক্ষা হয়নি।ভোলার দৌলতখানের আলোচিত রাব্বি হত্যা মামলার ঘটনায় সাকিব (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় আলেকজান্ডার থেকে দৌলতখানে লঞ্চযোগে আসার সময় নৌপথে তাকে আটক করা হয়। আটকের পর শনিবার দুপুরে তাকে ভোলা কোর্ট হাজতে সোপর্দ করা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি দৌলতখান পৌরসভার বাসস্ট্যান্ডে হামলার শিকার হয় কলেজ শিক্ষার্থী রাব্বি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় দৌলতখান থানায় সাকিব সহ ৩ জনকে চিহিৃত ও ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহত রাব্বির পিতা জামাল মাঝি। থানায় মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল সত্যতা নিশ্চিত করে বলেন, রাব্বি হত্যার সাথে জড়িত আটক সাকিব নিজেকে লুকিয়ে রাখার জন্য মাথা ন্যাড়া করেন। যাতে কেউ তাকে চিনতে না পারে। সে আটদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলেকজান্ডার থেকে দৌলতখানগামী লঞ্চে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন আসাদুজ্জামান বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাবাদে রাব্বি হত্যাকান্ডে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com