1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬ টি অতিথি পাখি উদ্ধার ও অবমুক্তকরন ‎গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের দালাল ও ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে নিউজ করায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সড়ক দুর্ঘটনার মুহূর্তেই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরতে শুরু ভোটের আস্থা পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিষেশ সাধারণ সভা অনুষ্ঠিত আইআইইউসি ইসলামিক ডায়ালগের প্রকাশনা ‘ভয়েস ফর ফিলিস্তিন’ স্মারকের মোড়ক উন্মোচন বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের নিন্দা গৌরনদীতে হোমিওপ্যাথিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ভিজিলেন্স টিমের সদস্য জহুরুল ইসলাম জহির

আশাশুনিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আমিরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

“সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মো: আলী সোহাল জুয়েলের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল কালাম আজাদ, এসআই বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। আলোচনা সভায় নতুন ভোটার হওয়ার প্রয়োজনীয়তা এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। সব শেষে ৫০ জন নতুন ভোটার করা, স্মার্ট কার্ড বিতরণ ও ২০২৩ এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com