1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ

আশাশুনিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার

আমিরুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

আশাশুনি থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আরশাদ আলীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, নারী ও শিশু ২২৯/০২ নং মামলার আসামি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত দাউদ আলী মিস্ত্রীর ছেলে মোঃ আরশাদ আলী মিস্ত্রি (৬০) কে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি আরশাদ দীর্ঘ ২২ বছর যাবৎ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা থেকে র‍্যার-৬ এর সহযোগিতায় আশাশুনি থানার এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। বুধবার সকালে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com