1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা গোপালগঞ্জে কাশিয়ানীতে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা রংপুরের উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবনিযুক্ত সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন কক্সবাজার আইন কলেজে ইফতার মাহফিল সম্পন্ন বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত ভোক্তা অধিকার দিবস আজ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং

ইনু নৌকা পেলেও ভাড়া খাটবে না আওয়ামী লীগ অস্বস্তিতে জাসদ

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পক্ষে কাজ না করার বিষয়ে অবস্থান নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, গত ১৫ বছর ‘ভাড়া’ খেটেছেন। এখন আর নয়। তাই আসন্ন নির্বাচনে জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করলেও তাঁকে সহযোগিতা করা হবে না।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের এমন হুঁশিয়ারিতে অস্বস্তিতে আছেন জাসদের নেতা-কর্মীরা। তাঁরা মনে করছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের এমন আচরণে তাঁদের স্থানীয়ভাবে রাজনীতি করা কঠিন হয়ে যেতে পারে। তাই তাঁরা দ্রুত এই পরিস্থিতির সমাধান চান।
দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে জাসদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি টানা তিনবারের সংসদ সদস্য। তবে জাসদের প্রতীক মশালে নয়, আওয়ামী লীগের প্রতীক নৌকা দিয়ে প্রতিবারই নির্বাচন করেছেন তিনি। জাসদের প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার কারণে এবারও তিনি নৌকা প্রতীক পাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com