1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) মার্কিন সামরিক ঘাঁটির অবস্থানের তথ্য সরবরাহ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী হান্দালা। বুধবার (৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের তথ্যমতে, তেহরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সাথে যুক্ত হ্যাকার গোষ্ঠী হান্দালা বলেছে, মার্কিন সামরিক আগ্রাসনের পর তারা আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটকে মার্কিন সামরিক ঘাঁটির লক্ষ্যবস্তুর একটি হালনাগাদ ডেটাবেস সরবরাহ করেছে এবং নির্ধারিত সমস্ত টার্গেটে সফলভাবে আঘাত হেনেছে।

সাইবার নিরাপত্তা গবেষকরা বরাবরই হান্দালাকে ইরানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেছেন এবং এটিকে মূলত ইরানের প্রভাব বিস্তার ও গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে বর্ণনা করেছেন।

গোষ্ঠীটি প্রথম আত্মপ্রকাশ করে ২০২৩ সালের ডিসেম্বরে। গোষ্ঠীটির নামটি এসেছে ১৯৬৯ সালে কার্টুনিস্ট নাজি আল-আলি কর্তৃক সৃষ্ট ফিলিস্তিনি পরিচয় ও প্রতিরোধের একটি প্রতীকী চিহ্ন হান্দালা থেকে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com