1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

ইসলামিক ফাউন্ডেশন জামালপুর কর্তৃক জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগনের ‘ইমাম সম্মেলন’ অনুষ্ঠিত

রবিন আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে
আজ সোমবার (২৫ মার্চ) বেলা ১১.০০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন, জামালপুর এর আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরের ইমাম প্রশিক্ষণ একাডেমির অর্থায়নে জামালপুর জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগনের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জামালপুর-৫ জনাব মোঃ আবুল কালাম আজাদ এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
জনাব মোঃ শফিউর রহমান জেলা প্রশাসক, জামালপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব ছানুয়ার হোসন ছানু, মেয়র, জামালপুর পৌরসভা; জনাব সৈয়দ আতিকুর রহমান ছানা, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা; আলহাজ্ব মোঃ আবদুর রাজ্জাক, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়; আলহাজ্ব মাওলানা মোঃ আখতারুজ্জামান সিদ্দিকী, সভাপতি, জাতীয় ইমাম সমিতি জামালপুর জেলা শাখা ও অধ্যক্ষ, কামালখান হাট ফাযিল মাদরাসা, জামালপুর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত ইসলামি ফাউন্ডেশন মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে পাকিস্তানি সেনাবাহিনীকে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বঘোষিত সমর্থন ও সহায়তার জন্য নিষিদ্ধ করা হয় ইসলামিক একাডেমীকে। একাডেমীটিকে সে সময় রাজনীতিকে ইসলামীকরণের জন্য দোষারোপ করা হয়েছিল।
বর্তমান সংস্থাটি ১৯৭৪ সালে কার্যকর হয়েছিল, যখন শেখ মুজিবুর রহমান একে আনুষ্ঠানিকভাবে ইসলামিক ফাউন্ডেশন হিসাবে উদ্বোধন করেন।
এসময় জামালপুর জেলার বিভিন্ন মসজিদে সম্মানিত ইমামগণ ও ইমমা সমিতির নেতৃবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com