1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাবনার ঈশ্বরদী উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান। 
সভায় আসন্ন ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকার ঘোষিত ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, তালিকা প্রণয়ন ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক, জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা সাধারণ সম্পাদিকা মাহরুফা আক্তার চামেলি প্রমুখ।
বক্তারা বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারের এ মানবিক সহায়তা কর্মসূচি যাতে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সে বিষয়ে সকলকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির অভিযোগ এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নে চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে ১৭ হাজার ১৯৭টি এবং ঈশ্বরদী পৌরসভা এলাকায় ৪ হাজার ৬২৬টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কার্ডধারীদের মাঝে খাদ্যশস্য বিতরণ সম্পন্ন করা হবে বলে সভায় জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com