কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান সজল হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জলবায়ু ও পরিবেশ বিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল উখিয়া উপজেলার কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল ২০২৪ শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় উখিয়া কোর্টবাজার নতুন অরিজিন হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জলবায়ু ও পরিবেশ বিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল উখিয়া উপজেলা কমিটির সভাপতি সেনোয়ারা আক্তার সানির সভাপতিত্বে সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন,ধরিত্রী রক্ষায় আমরা (ধরা’র) যুগ্ন-আহবায়ক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল উখিয়া উপজেলা কমিটির সাধারন সম্পাদক রাহেলা আকতার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ধরিত্রী রক্ষায় আমরা ‘ধরা’ কক্সবাজার জেলার আহব্বায়ক
ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজল কাদের চৌধুরী।
বক্তব্য রাখেন,ধরিত্রী রক্ষায় আমরা ‘ধরা’ কক্সবাজার জেলার যুগ্ন-আহবায়ক এইচএম ফরিদুল আলম শাহীন,তৌহিদুল বেলাল,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,উখিয়া রেঞ্জ কর্মকর্তা শফিউল আলম গাজী,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ উপজেলা শাখার সভাপতি নুরুল হোসাইন,বীট কর্মকর্তা ছৈয়দ আলম,সংবাদকর্মী রাশেদ নুর।
উপস্থিত আছেন,কক্সবাজার জেলা প্রেসক্লাবের
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল উখিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, প্রচার সম্পাদক সালা উদ্দিন,ধরা কমিটির সদস্য জিন্নাতুন নেছাসহ অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, মো. সাজাদুজ্জামানের মতো একজন সৎ, চৌকস বন কর্মকর্তাকে হত্যা করেছে। তারা দেশের আইনকে তোয়াক্কা না করে বন-পাহাড় ধ্বংস করেই চলছে। পরিবেশ রক্ষা করতে গিয়ে আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের তদন্তপূর্বক দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।