1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা আব্বাস আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: মির্জা আব্বাসকে পাটওয়ারী ডিবিতে ধরিয়ে দেওয়ার সন্দেহে কলেজ ছাত্র হত্যা অন্যায় ও অসত্য থেকে মুক্ত না হলে এবাদতের প্রকৃত স্বাদ পাওয়া যায় না : ফুলবাড়ী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ভাঙ্গাচুরা রাস্তা মেরামত কিশোরগঞ্জের অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫ ভোলা-২ বোরহানউদ্দিন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী ভান্ডারিয়ায় খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন

উর্বর মাটি ইটভাটায় বিক্রি

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে প্রবাহমান খালপাড় ও ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে মো. সিরাজ নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন এ অর্থদণ্ড দেন। এসময় মাটি কাটায় ব্যবহৃত ভেক্যুর চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন বলেন, সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মুদ্দা মার্কেটের অদূরে সরকারি খালপাড় থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযানে গিয়ে খালপাড় ও ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রির সত্যতা পাওয়া যায়। এসময় সিরাজ নামে একজনকে আটক ও ভেক্যু মেশিন জব্দ করা হয়। আইন অনুযায়ী সিরাজের জরিমানা আদায় ও লিখিত মুচলেকা আদায় করা হয়েছে।আইন লঙ্ঘন হয় এমন কাজে ভেক্যু ব্যবহার করা যাবে না মর্মে চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সরকারি খালপাড় থেকে খনন যন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। একই সঙ্গে ফসলি জমি থেকে শ্রমিকরা মাটি কেটে ট্রাক্টর ও পিকআপে তুলছেন। মঙ্গলবার সকাল থেকেই মাটিকাটার কর্মযজ্ঞ চলছিল। প্রায় ২ একর জমির মাটি কাটা হয়েছে। এতে ট্রাক্টর ও পিকআপ চলাচলে স্থানীয় একটি কাঁচা সড়ক ও মানুষের বাড়ির বেড়াও নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযানের আগে মো. সিরাজ বলেন, জমিগুলো আমার। গাছপালা লাগানোর জন্যই মাটি কেটে সংস্কার করছি। রাস্তা সমস্যা পরে ঠিক করে দেওয়া হবে। যাদের বাড়ির বেড়া নষ্ট হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com