1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা কাউখালীতে ব্রি ধান ১০৩ এর বাম্পার ফলন হয়েছে/কৃষকদের মুখে হাসি বাগাতিপাড়ায় কবর থেকে উদ্ধার হলো সামিউল ইসলাম সামির হারানো মোবাইল ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধের উপর গণ শুনানি অনুষ্ঠিত ডিজি স্বাস্থ্য এর মহানুভবতায় পুণবহাল হলেন মমোকহার চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মন মাদারীপুর ডাসারে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ চার যুবক গ্রেফতার দুর্নীতি- প্রতিদিনের জীবনে নগ্ন বাস্তবতা কলাপাড়ায় প্রতিদিন কোটি টাকার বামন চিংড়ি বিক্রি আজ ১১ই ডিসেম্বর ডিমলা হানাদার মুক্ত দিবস ইন্দুরকানিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বড়হর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন

মোঃ আনিছুর রহমান লিটন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়হর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার বড়হর ইউনিয়নের তেতুলিয়া বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক উল্লাপাড়ার শিক্ষা নগরীর রূপকার, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। তার সহধর্মিণী মিসেস লায়ন মোমেনা আলীও অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাকোয়াত হোসেন সাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঠান্ডু, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অতিথিবৃন্দ নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, এ অফিস হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নতুন কেন্দ্রবিন্দু, যেখানে দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করা হবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের অগ্রগতি, শান্তি এবং দলের সাফল্য কামনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com