এসআরবি-১০ এর অভিযানে  ১৬ কেজি গাঁজাসহ এক নারী আটক

 
 মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ সীমা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর সদস্যরা। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
 সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ‌ এসব তথ্য জানানো হয়। আটককৃত সীমা বেগম মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মুকসুদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।
 উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার সীমা বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top