1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) আসেন নৌকা ডুবাতে চায় টেকনাফ উপজেলা আওয়ামীলীগের নেতারা জামাত বিএনপির সাথে আতাত করে সংবাদ সম্মেলনে সাবেক সংসদ বদি

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

উখিয়া টেকনাফে জামাত বিএনপির সাথে আঁতাত করে নৌকা নৌকা ডুবাতে মরিয়া টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশর ও সাধারন সম্পাদক মাহাবুব মোর্শেদ।গতকাল সাংবাদিক সম্মেলনে কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি এমনি অভিযোগ করেন ।

কক্সবাজার-৪(উখিয়া টেকনাফ) আসনে নৌকা প্রার্থী হিসেবে শাহিন আক্তার চৌধুরীকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। তিনি মনোনয়ন নিয়ে আসার পরে মাঠে ময়দানে দেখা যায়,সারা জীবন দলের পদ পদবী ব্যবহার করে চাঁদাবাজি-দূর্নীতি করে এবার নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল বছর ও সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ ও শীর্ষ নেতারা। জামায়াত-বিএনপির সাথে আতাত করে নৌকার পরিবর্তন করতে মরিয়া হয়ে উঠেছে। এতে পরিস্কার বুঝা যাচ্ছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার পরিবর্তন চায়।

উখিয়া টেকনাফে জামাত বিএনপির সাথে আঁতাত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বছর ষড়যন্ত্র নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নূরুল বছর জামাত শিবিরের ক্যাডার ছিলেন। এটা ছাত্রজীবনে সকলেই জানে। আজকে তিনি বিএনপির জামাতের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি নৌকার পরিবর্তন চাচ্ছেন। নৌকার পরিবর্তন চাওয়া মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তন চাওয়া। তাদের সাথে যোগ দিয়েছেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক ফজলুল কবির চৌধুরী ও পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যা, সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ ও উপজেলা ছাত্রলীগের কিছু অংশ। তারা যাদেরকে যুবলীগ করালেন পবিত্র কোরআন শরীফ ধরিয়ে তাদের জন্য কিন্তু নৌকার জন্য নয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল বশর ও সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ নৌকার নাম ধরে পদ পদবী ব্যবহার করে তাদেরকে কুরআন শরীফ ধরে নৌকার পক্ষে কাজ করার জন্য নয় নৌকার বিপক্ষে কাজ করার জন্য সংগঠন করেছেন। যাহা টেকনাফবাসী জানে। সাংবাদিক সম্মেলনে কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি আরো বলেন, আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করব আপনারা বস্তু নিষ্ঠুর সংবাদটুকু যাচাই বাচাই করে প্রতিবেদন করার জন্য।

গত ২৪ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকার সময় টেকনাফ পাইলট হাইস্কুলের হলরুমে বিশেষ বর্ধিত সভা করে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ও সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ। তারা দুইজনে এ বর্ধিত সভাতে পৌর আওয়ামীলীগের কোন নেতা কর্মী আমন্ত্রণ করেন নাই। আমরা বুঝে নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে নৌকার বিরুদ্ধে ঈগল পাখি নাম ব্যবহার করে ভোট চাচ্ছে। এমনকি জামাত বিএনপি উস্কানি দিয়ে তাদেরকে নৌকার বিরুদ্ধে প্রচার-প্রচারনা করে যাচ্ছেন।বর্তমানে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু প্রকৃত আওয়ামী লীগ নয় পবিত্র কোরআন শরীফ ধরা আওয়ামী লীগ। তাদের বিষয়ের উপরের নেতৃবৃন্দের কাছে অভিযোগ করা হয়েছে।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর ও সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ তারা দুই জনেই নৌকার পক্ষে ভোট না দেওয়ার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে এমনকি জামাত বিএনপির সাথে আতাত করে নৌকার পরিবর্তন চাই। তারা দুই জনেই আওয়ামীলীগকে ধ্বংস করতে চাই কিন্তু তারা প্রকৃত আওয়ামীলীগ নয়। দলের মধ্যে কারা মোনাফেক তাদেরকে চিহ্নিত করা হয়েছে। যারা বছরের পর বছর বলে যাচ্ছে নৌকা যার আমরা তার। এখন বলে ঈগল পাখি। সারা বছর প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে চাঁদাবাজি করেছে।

এসময় বদি বলেন, ‘দলীয় সভা দেখে উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারন সম্পাদক নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নেতাকর্মীদের মাঠে নৌকার বিপক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছেন। এমন ঘটনা নজীর বিহীন। জমায়াত-বিএনপির সাথে আতাত করে শেখ হাসিনার বিরুদ্ধে সড়যন্ত্রের অংশ হিসেবে ভোট কেন্দ্রে মানুষ উপস্থিত না হতেও প্রচারনা চালাচ্ছে তারা। এমনকি যুবলীগ-ছাত্রলীগও নৌকার ডুবানোর জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মানুষ বুঝতে পেরেছে তারা কেমন আওয়ামী লীগ। মূলত তার দলে ঘাপটি মেরে থাকা মীরজাফার।

২৫ ডিসেম্বর সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ীর লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এমন অভিযোগ করেন পৌর আ’লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুর রহমান বদি। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের পরিচালনায় সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ ইসলামসহ পৌর আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এবার নৌকার জয়ে হলে আমরা সীমান্ত এলাকাকে মাদক মুক্তসহ সকল বেকারত্ব যুবকদের চাকরীর ব্যবস্থা করা হবে। এদিকে কক্সবাজার-৪ আসনে আবারো আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শাহীন আক্তার। তিনি এই আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির স্ত্রী। এছাড়া আরো বেশ কয়েকটি দলের প্রার্থী থাকলেও আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর এ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ভোটের মাঠে শাহীনকে চ্যালেঞ্জ করতে নামেন । এছাড়া জাতীয় পার্টির নুরুল আমিন ভুট্টো (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুল আলম (আম), তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী (মিনার), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল (ডাব)। এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৯৭১জন। এর মধ্য ১ লাখ ৬৭ হাজার ১৪১ পুরুষ, ১ লাখ ৫৯ হাজার ৮২৮ নারী এবং ২ জন হিজড়া।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com