1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কচুরিপনা থেকে একজনের মরদেহ উদ্ধার

মোঃএমরুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,মনোহরদী,নরসিংদী।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে
কচুরিপনা থেকে একজনের মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি পুকুরের কচুরিপনার নিচে আটকে থাকা অজ্ঞাত পরিচয়ের একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।শনিবার(২ রা ডিসেম্বর)বিকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকিপুরা গ্রামের ওই পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।মৃত ঐ ব্যক্তির নাম-পরিচয় জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ এর কাছাকাছি।তার পরনে ছিল সাদা চেকের শার্ট।

 

পড়নের লুঙ্গীটি আলাদা অবস্থায় পাশেই পাওয়া যায়।ঠিক কি ভাবে তার মৃত্যু হয়েছে, তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে এই এলাকা থেকে দুর্গন্ধ ভেসে আসছিল। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে স্থানীয়রা দেখেন ওই পুকুরের কচুরিপনার সাথে ভেসে আছে একজনের মরদেহ।

 

এ খবর পেয়ে বিকেল ৫ টায় রায়পুরা থানার পরিদর্শক(তদন্ত)মীর মাহবুব সেখানে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।পরে সন্ধ্যায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে জানতে চাইলে, রায়পুরা থানার পরিদর্শক(তদন্ত)মীর মাহবুব জানান, মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তিকে এলাকার কেউ চিনতে পারছেন না।তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর প্রতিবেদন হাতে পেলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com