1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

কদমতলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো কৃষকের

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে জমিতে ইদুঁর মারতে বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেলো হবি শেখ নামের এক কৃষকের। সোমবার (৪ মার্চ ) ভোরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মোঃ জুলফিকার আলী।
নিহত কৃষক হবি শেখ (৫২) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের পুত্র।
নিহতের ভাগ্নে নাসির হাওলাদার এই প্রতিবেদককে জানান, প্রতিদিনের ন্যায় জমিতে পানি দেয়ার জন্য তার মামা হবি শেখ খুব ভোরে বাসা দিয়ে জমিতে যায়। পরে অনেক সময় হলেও ফিরে না আসলে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখতে পান । তাদের প্রতিবেশী কৃষক বেলায়েত শেখ তার জমিতে দেয়া ইদুঁর মারতে বৈদ্যুতিক ফাঁদ হবি শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে পরে রয়েছে। পরে বিষয়টি পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। অবৈধ্যভাবে এ বিদ্যুৎ ফাঁদ দেয়ার করণেই কৃষক হাবি শেখের মৃত্যু হয়েছে বলে দাবী নিহত হবি শেখের পরিবারের সদস্যদের।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মোঃ জুলফিকার আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com