1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

কমলনগরে ডায়াগনস্টিক সেন্টারের মালিককে হত্যার হুমকি

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সভাপতি ইসমাইল হোসেন বিপ্লবকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এঘটনায় কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে।
জিডিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২.৩০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি ইসমাইল হোসেন বিপ্লবের ব্যক্তিগত মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন। হত্যার হুমকিদাতা নিজেকে ‘লক্ষ্মীপুরের সুলতান’ এর ছোট ভাই বলে পরিচয় দিয়েছেন।ইসমাইল হোসেন বিপ্লব বলেন, ঘটনার সময় হুমকিদাতা তাঁর ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল দেন। এসময় বলেন, গতকাল (সোমবার) হাজিরহাট বাজারের আমার ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসীতে তিনি এসেছেন। তখন আমাকে পাননি। আমি কোন জমি ক্রয় করেছি কিনা জিজ্ঞেস করেন। পরবর্তীতে আমি তার পরিচয় জানতে চাইলে হুমকিদাতা নিজেকে ‘লক্ষ্মীপুরের সুলতান’ এর ছোট ভাই বলে জানান। এছাড়া আমাকে হত্যা করে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলে হুমকিদাতা।
আরও বলেন, ঘটনাটির পর পরই থানায় জিডি করেছি। তাছাড়া ঘটনাটি নিয়ে আমার পরিবার উদ্বীগ্ন। আমি চাই, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত হুমকিদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুরের সভাপতি মেহেরুল হাসান রাজু বলেন, ইসমাইল হোসেন বিপ্লব দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করে আসছে। আমার জানা মতে, ওনার সঙ্গে কারো কোন বিরোধ নেই। অথচ, হঠাৎ অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ফোনে হত্যার হুমকি দেয়। আমি ঘৃণিত এই কাজকে ধিক্কার জানাই। পাশাপাশি দ্রুত দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিভাগের আরো সংবাদ

ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com