1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতদিয়ায় গরু চোরচক্রের ফাঁদ ফাঁস রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক ও পিকআপ সংঘর্ষ, ডোবায় পড়ল দুই বাহন হবিগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৮ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা কলি নিয়ে লড়বেন শেখ খায়রুল কবির জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আনিস আলমগীরের শর্তহীন মুক্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আল্টিমেটাম নতুনধারা বাংলাদেশ কলম ও তুলির ছোঁয়ায় বিজয়ের সুচনা, কয়রায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

আক্তার হেসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৩ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে প্রচন্ড অভাব অনটনের কারনে নিজের উপর ক্ষিপ্ত হয়ে পুনয় মন্ডল (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত পুনয় মন্ডল উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের পার্থ মন্ডলের ছেলে। পরে খবর পেয়ে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, যুবক পুনয় মন্ডলের তেমন কোন নিদিষ্ট পরিমান উপার্জন না থাকায় তার পরিবারে তীব্র অভাব অনটন দেখা দেয়। অনেক সময় তার পরিবারের সদস্যদের অনাহারে দিন কাটাতে হত। এ নিয়ে তার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এ অশান্তি থেকে মুক্তি পেতে মঙ্গলবার রাতে পুনয় মন্ডল নিজের উপর ক্ষিপ্ত হয়ে ঘরের আড়ার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।পরে কালকিনি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরন করে।

নিহতের প্রতিবেশী আলমাছ বেপারী জানান, পারিবারিক ভাবে অভাব অনটনের কারনে পুনয় আত্মহত্যা করেছে বলে আমি শুনেছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com