1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে মাদকসেবীদের আড্ডা

কবির আহাম্মেদ পাভেল
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

লালমনিরহাট, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় ৩ শতাধিক রোগী। বিকাল হতেই হাসপাতালটির ভেতরে জমজমাট আড্ডা বসলেও চোখে পড়ছে না কর্তৃপক্ষের।

স্থানীয় বখাটে যুবক ও স্কুুল কলেজ ফাঁকি দিয়ে কিছু শিক্ষার্থী গাছের ছায়ায়, ডরমিটরির পেছনসহ বিভিন্ন স্থানে আপত্তিকর অবস্থায় মেতে থাকেন।অবস্থায় হাসপাতালের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, সেই সঙ্গে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন এখানে কর্মরত ডাক্তার, নার্সসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, সন্ধ্যা গড়ালেই প্রতিদিন মাদকসেবীদের একটি চক্র এখানে এসে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন রকমের নেশা সেবন করে।হাসপাতালের পিছনে , ডরমিটরি ও পুরনো বাসার আশপাশে তারা আসর বসায়। হাসপাতালের মেইন গেট ছাড়াও বাউন্ডারি ওয়াল টপকে রাতে তারা অবাধে প্রবেশ করে। তারা এতই বেপরোয়া ও প্রভাবশালী যে, অনেক সময় হাসপাতাল কর্তৃপক্ষেরও কিছু করার থাকে না।

এরই মধ্যে এসব মাদকসেবীকে হাসপাতাল চত্বর থেকে চলে যাওয়ার কথা বলে হাসপাতালের বেশ কয়েকজন কর্মচারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।মাদকসেবীদের অবাধ বিচরণে পুরো হাসপাতাল এলাকায় নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। এতে প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের মতো নানা অঘটনও ঘটছে।

হাসপাতালের কয়েকজন নার্স নাম প্রকাশ না করার শর্তে জানান, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে এখানে ছেলেমেয়েরা প্রতিদিন আড্ডা জমায়।তিনি কয়েকজনকে এখান থেকে চলে যাওয়ার কথা বললে উল্টো তাকে তারা হুমকি দিয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবনাথ কুমার বলেন, হাসপাতালের ভেতরে মাদক সেবীরদের আড্ডা বা আখড়া এটি সম্পূর্ণ মিথ্যা কথা।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের আড্ডা হয় এ বিষয়ে আমার জানা নেই অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com