1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা নড়াইল টিটিসি: প্রশিক্ষণ এখন ‘ভাতাভোগী’ সিন্ডিকেটের দখলে ইবিতে আজ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল শুরু, উদ্বোধনে প্রতিমন্ত্রী আমিনুল হক ‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’: ভোটের ফলাফল নিয়ে মমতার জরুরি বার্তা আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ ‘ফ্লোরিডায় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্তে যোগাযোগ রাখছে সরকার’ আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি সংসদে বিরোধী দলকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজেদের হিপোক্রেসির কথা প্রকাশ করেছেন: হাসনাত আব্দুল্লাহ

কুন্দারহাটে ফেনসিডিলসহ গ্রেফতার ১

মোঃরাকিব বাবু
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ ১ যুবক গ্রেপ্তার হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বাংলাদেশ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলীর নেতৃৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স বগুড়া জেলার সদর উপজেলাধীন গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে রংপুর থেকে আসা ঢাকা গামী শাহ মুকাম পরিবহন বাস যাহার রেজিস্ট্রেশন নং (ঢাকা মেট্রো ব-১৩-০৭২২) তল্লাশি চালিয়ে বাসের যাত্রী আশরাফুল ইসলাম (৩৬) হেফাজতে রাখা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে ফেন্সিডিলসহ কুন্দারহাট হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত আশরাফুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এনায়েতপুর কান্দিয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী জানান, মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল ইসলাম নামে ১ যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তিনি আরো জানান, আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com