1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

কুমারখালীতে কল্যাণ ট্রাস্ট’র আয়োজনে মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান

মোঃ সাহেব আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালীতে ২০ জন মেধাবী শিক্ষাথীদের মধ্যে শিক্ষাবৃত্তি -২০২৪ প্রদান করেন কুমারখালী কল্যাণ ট্রাস্ট। গতকাল বুধবার (৬ মার্চ) কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তন কক্ষে মেধাবী শিক্ষাথীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদানের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষাথীদের মাঝে শিক্ষাবৃত্তি চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য কামনা করে অতিথিরা বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মননে থাকতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব। কখনও পিতা-মাতার মনে কষ্টের কারণ হবানা।

কারন, তারা সর্বোচ্চ দিয়ে তোমাদের মানুষ করেছে। তাদের ত্যাগ, তাদের পরিশ্রমকে কখনো অবমূল্যায়ন করবেনা। এসময়ে উপস্থিত ছিলেন, কুমারখালী কল্যাণ ট্রাস্টের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কাইসার, কুমারখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম দোলনসহ বৃত্তিপ্যাপ্ত শিক্ষার্থী ও তাদের অবিভাবক।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com