1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এজেন্টদের কক্ষে আটকে রাখার অভিযোগ জামায়াত প্রার্থীর সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু ২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার জয়পুরহাট পাঁচবিবির সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে এনসিপি নেতা এড,মাহবুব এর আহবান নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা নাটোরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ৫৬৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তায় নির্বাচন যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান

কুমারখালীতে দুই ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যানের গুন্ডাবাহিনী

মোঃ সুজন হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে চলমান দুই ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছেন বর্তমান চেয়ারম্যানের গুন্ডা বাহিনী। গতকাল বুধবার (২০ মার্চ) বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটেছে।  আহত হয়েছেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য ডাব্লু ও ৫ নং ওয়ার্ড সদস্য আনছার। ভুক্তভোগী ইউপি সদস্য ডাব্লু জানান, ইউনিয়ন পরিষদে বিধবা ও বয়স্ক ভাতার কার্ড জমা দিয়ে তিনি ও ইউপি সদস্য আনছার উদ্যোক্তা কক্ষের সামনে পৌঁছালে গোবরা গ্রামের রায়হান, হান্নান, রশিদ, শরিফুল ও জাহিদ সহ ১০/১৫ জন তাদের পথরোধ করে গালিগালাজ করে। প্রতিবাদ করলে হামলাকারীরা তাদেরকে বেধড়ক মারপিট করে আহত করে।

পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে কুষ্টিয়া হাসপাতালে তারা দুজনেই ভর্তি আছেন। তিনি আরো জানান, তাদের উপর হামলাকারীরা বর্তমান ইউপি চেয়ারম্যান তুষারের পোষা গুন্ডা বাহিনী। তুষারের নির্দেশেই তাদের  উপর হামলা করা হয়েছে। ২০২২- ২৩ অর্থবছরের টিআর ও কাবিখা প্রকল্পের ১৩ লাখ টাকার কাজ চেয়ারম্যান এককভাবে করার চেষ্টা করলে তারা বাধা দেন। সেই থেকে চেয়ারম্যান তাদের উপর ক্ষীপ্ত বলে জানান। সমস্ত ইউপি সদস্যরা একত্রিত হয়ে তুষার চেয়ারম্যান এর বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে অভিযোগ দিবেন বলে জানান।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তুষার জানান, আবহাওয়া খারাপ থাকায় তিনি পরিষদে ছিলেন না। ইউপি সদস্যদের উপর হামলার খবর পেয়ে তিনি পরিষদে গেলে দুই ইউপি সদস্য তাদের উপর হামলার ঘটনায়  তাকে দোষারোপ করেন বলে জানান। টিআর কাবিখা প্রকল্পের টাকা আত্মসাৎ এর চেষ্টার বিষয়টি অস্বীকার করে বলেন কিছুদিন আগে  টিসিবির পণ্য ইউপি সদস্য আনছার ৫ প্যাকেট নিয়ে যাওয়ার সময় হামলাকারীদের সাথে তর্কবিতর্ক হয়। সেকারণে হামলার ঘটনা ঘটতে পারে। তবে কাজটি খুবই নিন্দনীয় এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com