1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ

কুষ্টিয়ায় কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিনের ব্যবহারে কমেছে উৎপাদন খরচ

মোঃ শাহীনূর ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় এ বছর গমের ফলন ভালো হয়েছে। কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিনে গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করেছেন কৃষকরা। মেশিনে গম কাটাও মাড়ায়ের ফলে উৎপাদন খরচ কমেছে। তাহলে কৃষকের মুখে ফুটেছে সোনালী হাসি। উৎপাদন খরচ বৃদ্ধি, শ্রমিক সংকট সহ নানা কারণে একসময় গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কুষ্টিয়ার কৃষকরা।

তা এখন অতীত। সরকারি প্রণোদনায় কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন দিয়ে অর্ধেক খরচে কম সময়ে গম কাটাও মাড়াই করতে পারায় গম চাষ বেড়েছে কুষ্টিয়ায়। এবছর জেলায় ১২হাজার ৭১৬ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় চাষ হয়েছে ৬ হাজার ৩৯০ হেক্টর জমিতে। মেশিনের প্রতি বিঘা জমির গম কাঁটা মাড়াইয়ের হুজুরের অর্ধেকের ও কম। ফলে কৃষকদের গম চাষের আগ্রহ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর গমের ফলন ভালো হয়েছে। বিজ্ঞান জমিতে গমের ফলন হচ্ছে ১৮ মন থেকে ২০ মন হারে। উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকের আয় হচ্ছে দ্বিগুণেরও বেশি। এখন গম কাটাও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের চুয়ামলি-কপাড়াগ্রামের কৃষক রানা হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর গমের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে গমের ফলন হচ্ছে গড়ে ১৮ মন থেকে ২০ মন হারে।

কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিনে গম কাটাও মাড়াইয়ে কৃষকের উৎপাদন খরচ কমেছে। ফলে কৃষকদের গম চাষে আগ্রহ বেড়েছে। একই কথা জানিয়েছে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়ার গ্রামের কৃষক সোহেল মন্ডল। এদিকে সরকারি প্রাণোদনায় পাওয়া কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন দিয়ে প্রতিদিন ১৫ বিঘা থেকে ২০ বিঘা জমির গম কাটাও মাড়াই করছেন কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিনের মালিকরা। এতে তাদের উপার্জন বেড়েছে। উন্নতজাত সরবারহ, এখন প্রদর্শনী ও প্রণোদনা প্রদান সংঘ সব ধরনের সুবিধা দেওয়ায় কৃষকরা গম চাষে আগ্রহী হয়েছে এবং এবছর গমের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। কৃষি উৎপাদন বৃদ্ধিতে দেশ হবে সমৃদ্ধ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com