1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

কুষ্টিয়া কবুরহাটে এমভিএ উপকেন্দ্রের শুভ উদ্বোধন

মো মামুন
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

২৩শে ডিসেম্বর দেশের অন্যতম বৃহত্তম সালের মোকামে নিরাবচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহে কুষ্টিয়ার খাজানগরে ৩৩/১১কেভি বিদ্যুৎ  এমভিএ উপকেন্দ্রের  শুভ উদ্বোধন করেন মোঃ হাবিবুর রহমান বিপিএএ সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)।

এই উপকেন্দ্র উদ্বোধনের সময় খাজানগরের মিল মালিকগণ তাদের সমস্যার কথা প্রধান অতিথির কাছে তুলে ধরেন। মিল  মালিকদের সমস্যার কথাগুলো প্রধান অতিথি মনোযোগ সহকারে শোনেন এবং তাদের সমস্যার সমাধানের জন্য তাদের সাথে পুনরায় বসবেন বলে মিল মালিকদের আশ্বস্ত করেন। ,এমভিএ উপকেন্দ্র স্থাপন করার কারণে লোডশেডিং থাকবে না বলে প্রধান অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান জানান।

এছাড়াও ওজোপাডিকোলিঃ এর চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান তার বক্তব্য বলেন,  আমার অধীনস্থ সকল কর্মকর্তাগন কাঁজের  প্রতি যথেষ্ট আন্তরিক এবং অত্যন্ত দক্ষ। তারা সব সময়ে গ্রাহক বান্ধব। বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান-ই শবনম তত্ত্বাবধায়ক হিসাবে যোগদান করার পর থেকে কঠোর পরিশ্রম করে উপকেন্দ্রটি সরেজমিনে সারাক্ষণ দেখভাল করেন। মিলমালিগন জানান, এমভিএ উপকেন্দ্রেটি বাস্তবায়নে ব্যাপক পরিশ্রম করেছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান-ই শবনম ।

তারা আরো জানান,এই তত্ত্বাবধায় প্রকৌশলী আমাদের নতুন নতুন লাইন এবং বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধান করতে তার ভূমিকা ছিল অপরিসীম। তবে এই কথা সত্য যে, কুষ্টিয়া ওজোপাডিকোলিঃ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলে রাব্বী কবুরহাট এমভিএ উপকেন্দ্র অনেকবার সরেজমিন এসে কাজের অগ্রগতি দেখভাল করেছেন । চেষ্টা করেছেন ওজোপাডিকোলিঃ এর সকল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয় ।আর এই উপকেন্দ্রটি বাস্তবায়ন করেন ওয়েষ্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্প।আর  উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছেন আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড।

এই উপকেন্দ্র নির্মাণের ফলে খাজানগরের মিল মালিকগণ যে সুবিধাগুলো পাবেন সেগুলো হলো আধুনিক প্রযুক্তির অটোমেশন রয়েছে। এছাড়াও দুইটি সোর্স লাইন এর মাধ্যমে আলাদা গ্রিড(কুষ্টিয়া, চুয়াডাঙ্গা) হতে বিদ্যুৎ সরবরাহের সুযোগ রয়েছে। ফলে গ্রিড টু গ্রেট এবং জেলা টু জেলা বিকল্পভাবে বিদ্যুৎ সরবরাহের সুযোগ রয়েছে। ১১কেভি লিংক ফিডার রয়েছে ফলে নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি রয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান বিপিএএ সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) ওজোপাডিকোলিঃ পরিচালনা পরিষদের চেয়ারম্যান এস এম এনামুল কবির,ওজোপাডিকোলিঃ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, ওজোপাডিকোলিঃ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ  এ.এইচ.এম.মহিউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, সফল তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান ই শবনম।

কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, ফ্রেশ এগ্রো ফুড এর ওমর ফারুক, দেশ এগ্রো ফুড আঃ খালেক, খাজা নগরের বিভিন্ন মিল মালিকগণ ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com