অর্থ সংকটের অভাবে কুষ্টিয়া বৃদ্ধাশ্রমের মায়েরা ইফতারি করতে পারছে না ভালো-মন্দ এবং থাকার ঘরটাও একদম অকার্যকর হয়ে গেছে।
কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে, কুষ্টিয়ার একটি বৃদ্ধাশ্রমের ছবি এটি। ২৭ জন বৃদ্ধা মা থাকেন সেখানে। সবাই রোজা রাখেন। ইফতারিতে সবাই ভাত খান। তারা জানিয়েছেন, কর্তৃপক্ষের ইফতার কেনার মতো টাকা নেই। তাই বাধ্য হয়ে ভাত খান তারা। অনেক কিছু খাওয়ার ইচ্ছে করে মায়েদের। কিন্তু বলার সাহস পান না। কর্তৃপক্ষও বলেছে, আর্থিক সংকটে ভুগছে তারা। তাই ভালো খাবার খাওয়াতে পারছেন না বৃদ্ধা মায়েদের। বৃদ্ধাশ্রমের টিনগুলোও ফুটো হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি ঢুকে যায় রুমে। ভিজে যায় মায়েরা। মায়েদের যাওয়ার আর কোনো জায়গা নেই। তাই সবকিছু মেনে নিয়ে এখানেই আটকাপড়েছেন তারা। ইফতার আর সেহরিতে ভাত ছাড়া কিছুই জুটে না তাদের। সংসার জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক মা হুহু করে কেঁদেছেন সন্তানদের জন্য।