1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া স্কুল ছাত্রের লাশ উদ্ধার

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়া  নিখোঁজের ৬ দিন পর  স্কুল  ছাত্রের লাশ উদ্ধার।
কুষ্টিয়ার দৌলতপুরে  ছয়দিন পরে পার্শ্ববর্তী এলাকার  মেহেগুনি বাগান থেকে অর্ধগলিত অবস্থায়  শাহিন আলী (১২) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার  করছে দৌলতপুর থানা পুলিশ।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে জৈনিক  কৃষক কৃষি কাজ করতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
উদ্ধার হওয়া মরদেহটি পচে যাওয়ার কারণে পরিচয় নিশ্চিত করতে পারছেন না বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তবে মরদেহটি স্কুল ছাত্র শাহিনের বলে নিশ্চিত করেছেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি। এদিকে অর্ধগলিত ওই মরদেহটির পরনের জামা-কাপড় দেখে এটি স্কুল ছাত্র শাহিনের মরদেহ বলে নিশ্চিত করেছেন তার পরিবার।
নিহত শাহিন আলী উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা  গ্রামের প্রবাসী সানের আলীর ছেলে।সে   সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার ও এলাকাবাসী সূত্র জানা যায়, গত  সোমবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে বাড়ি থেকে দাদার পাখি ভ্যান গাড়ী নিয়ে সে নিখোজ হয়।অনেক খোঁজাখুঁজি করে শাহিনকে না পেয়ে পরদিন (১২ ডিসেম্বর) দৌলতপুর থানায় একটি জিডি করে তার পরিবার। পরে মেহেগুনি বাগান থেকে অর্ধগলিত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল-মুরাদ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com