1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং হরিপুরে ইউএনও’র কক্ষে নথিপত্র ছিনতাই উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডে আঘাত জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও । পাইকগাছায় জ্বালানী তেলের তীব্র সংকট: ব্লাকে বেশি দামে বিক্রির অভিযোগ খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কেন্দুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমমের অংশ হিসেবে বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। নগরকান্দায় নববধূর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা, স্বামী-শ্বশুর পরিবার পলাতক!

কুষ্টিয়া-৪ স্বতন্ত্র প্রার্থীর সভায় হামলা

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের নির্বাচনি সভায় গাড়ি ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ইউনিয়ন পরিষদের এক সদস্যকে জেল ও জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমারখালী উপজেলার নন্দলানপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে আটকের পর মো. শরিফ নামের ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা ও একদিনের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। সাজাপ্রাপ্ত শরিফ নন্দলানপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বুধবার) বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের সমর্থক ইউপি সদস্য শরিফের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয় লোকজন শরিফকে আটক করে প্রশাসনকে খবর দেয়। উপজেলা প্রশাসন ঘটনাস্থল গিয়ে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে শরিফকে ৫ হাজার টাকা জরিমানা ও একদিনের কারাদণ্ড দেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, গাড়ি ভাঙচুর করায় স্থানীয় ইউপি সদস্য শরিফকে ভ্রাম্যমাণ আদালত ১ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা ১১(ক) ধারা মোতাবেক স্বতন্ত্র প্রার্থীর সভা সমাবেশে হামলা ও গাড়ি ভাঙচুর করায় ভ্রাম্যমান আদালতে একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১ দিনের কারাদণ্ড দিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com