1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে জেল ও ৩ লাখ টাকা জরিমানা আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ, মঠবাড়িয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র অপসারণের দাবি নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাজিরায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৪৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিটি করপোরেশনের ময়লা বহনকারী ড্রাম ট্রাক ও বালুর ট্রাকের সংঘর্ষ

আনন্দ রায়
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে
টঙ্গীতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিটি করপোরেশনের ময়লা বহনকারী ড্রাম ট্রাক ও বালুর ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নবীন (১৮) নামে একজন অটোরিকশাচালক নিহত হয়েছে।রোববার (১১ জানুয়ারি) রাত ১১টায় ঢাকা-জয়দেবপুর রেলসড়কের মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।  এ সময় ড্রাম ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলে থাকা ওই অটোরিকশাচালকসহ দুইজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক নবীনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর থেকে রাত পৌনে ১টা পর্যন্ত ঢাকার সঙ্গে আপলাইনে রেল চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। নিহত অটোরিকশাচালক নবীন নেত্রকোনা জেলার পূর্বধলা থানা ধলা গ্রামের দুদু মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রেললাইনের পাশে সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক ও বালুর ট্রাক পার্কিং করে রাখা ছিলো। রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মধুমিতা রেলক্রসিং পার হচ্ছিলো। এ সময় ট্রেনের ইঞ্জিনের সাথে দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকের ধাক্কা লাগে। এতে ময়লা ও বালুর ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায়। ড্রাম ট্রাকের নিচে অটোরিকশাটি চাপা পড়লে চালকসহ গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহত অপর ব্যাক্তির  নাম পরিচয় পাওয়া যায়নি।টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, টঙ্গীতে ট্রেনের সাথে ড্রাম ট্রাক ও বালুর ট্রাকের সংঘর্ষ হয়েছে। ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক উল্টে গিয়ে পাশে একটি অটোরিকশার উপর গিয়ে পড়ে। এতে অটোরিকশাচালকসহ দুইজন আহত হলে পরে একজন মারা যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com