1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬ টি অতিথি পাখি উদ্ধার ও অবমুক্তকরন ‎গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের দালাল ও ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে নিউজ করায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সড়ক দুর্ঘটনার মুহূর্তেই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরতে শুরু ভোটের আস্থা পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিষেশ সাধারণ সভা অনুষ্ঠিত আইআইইউসি ইসলামিক ডায়ালগের প্রকাশনা ‘ভয়েস ফর ফিলিস্তিন’ স্মারকের মোড়ক উন্মোচন বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের নিন্দা গৌরনদীতে হোমিওপ্যাথিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ভিজিলেন্স টিমের সদস্য জহুরুল ইসলাম জহির

কেন্দুয়া রঙিন ফুলকপি প্রদর্শনীর মাঠ দিবস

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

কেন্দুয়ায় রঙিন ফুলকপি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়নের নিলাম্বরখিলা ব্লকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান আকন্দ, কৃষক মোহাম্ম আলী স্বপন, কৃষক উসমান গণি ও নিলাম্বরখিলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওহীদুজ্জামান।

মাঠ দিবসে বক্তারা বলেন, সাধারণ ফুলকপির চেয়ে রঙিন ফুলকপি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি পুষ্টিগুণেও বেশি সমৃদ্ধ। বাজারে রঙিন ফুলকপির চাহিদাও বেশি। তাই দিন দিন কৃষকরা রঙিন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠছেন। তবে রঙিন ফুলকপি চাষ আরও বৃদ্ধি করতে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা জানান। এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় কৃষাণ-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com