1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা আব্বাস আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: মির্জা আব্বাসকে পাটওয়ারী ডিবিতে ধরিয়ে দেওয়ার সন্দেহে কলেজ ছাত্র হত্যা অন্যায় ও অসত্য থেকে মুক্ত না হলে এবাদতের প্রকৃত স্বাদ পাওয়া যায় না : ফুলবাড়ী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ভাঙ্গাচুরা রাস্তা মেরামত কিশোরগঞ্জের অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫ ভোলা-২ বোরহানউদ্দিন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী ভান্ডারিয়ায় খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন

কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমিরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে
অবৈধ স্থাপনা ও অবৈধ ভাবে ফুটপাত দখল করে সিএনজি স্ট্যান্ড এবং মহাসড়ক দখল করে সিএনজি পার্কিং করার কারণে কুমিল্লা সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ডে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

কুমিল্লা মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল আফসার এর নেতৃত্বে,০৩/০২/২০২৪ ইং রোজ শনিবার ১:৩০ মিনিটের সময় কুমিল্লা সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ড নজরুল গেইটের দুইপাশে অবৈধ স্থাপনা ও অবৈধ ভাবে ফুটপাত দখল করে সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে অবৈধ ভাবে ফুটপাত দখল ও রাস্তার মধ্যে সিএনজি পার্কিং করে যানজট সৃষ্টি করার কারণে ৭ টি সিএনজিকে বিভিন্ন অংকের সর্বমোট ২৭৫০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল আফসার এর সাথে এসআই প্রেমধন মজুমদার সহ মিরপুর হাইওয়ে থানার ১৫ জন পুলিশ সদস্য অভিযানে অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com