1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠীর মাঝে উন্নত জাতের সুপারীর চারা বিতরন

মোতাহার হোসেন , মিঠাপুকুর,রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৪২২ বার পড়া হয়েছে

মোতাহার হোসেন: রংপুরের মিঠাপুকুরে ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠীর মাঝে উন্নত জাতের সুপারীর চারা বিতরন ও রোপন করা হয়। গতকাল শনিবার মিঠাপুকুর উপজেলার ১৫নং বড় হযরতপুর ইউনিয়নের ভগবতীপুর গ্রামে ভগবতীপুর ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সমিতির সদস্যদের বাড়ী বাড়ী গিয়ে ও অফিস চত্বরে সমিতির সভাপতি সুবাস চন্দ্র উড়াও, সহ-সভাপতি বাবলু মিনজি, সদস্য বিশু চন্দ্র মহন্তসহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এসব চারা বিতরন ও রোপন করেন।

ভগবতীপুর ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সংগঠনের প্রায় চারশত সদস্যের মাঝে উন্নত জাতের ১ হাজার ৬শত ৬০টি সুপারীর চারা বিতরন ও রোপন করা হয়।এসব চারা থেকে বেড়ে উঠা গাছে
অল্প দিনে অধিক ফলনে সুপারী ধরবে জানান আয়োজক সংগঠন।

উল্লেখ্য যে, রংপুরের মিঠাপুকুর এলাকার ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে “ভগবতীপুর ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়ন সমবায় সমিতি লিঃ” দির্ঘদিন থেকে কাজ করে চলেছেন। সংগঠনটি ইতিপুর্বে তাদের দরিদ্র, হত-দরিদ্র সদস্যদের মাঝে হাস-মুরগী, গবাদিপশু বিতরন এবং তাদের ছেলে-মেয়েদের বিনামুল্যে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরন প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com