1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

আল হাসান আকুন্ঞ্জী
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২২৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ছাত্রলীগের খুলনা মহানগর ও খুলনা জেলা শাখার নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সাংসদ। গত ১৩ মার্চ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং  সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ১৬ মার্চ ২০২৪ তারিখ থেকে ২৫ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত পদ প্রত্যাশীদের বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ জানানো হয়েছে।
উল্লেখ্য ২০১৫ সালের ৮ জুন সম্মেলনের মাধ্যমে খুলনা মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। সম্মেলনে শেখ শাহজালাল হোসেন সুজনকে সভাপতি ও আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয়। একই বছর ২ জুলাই ৫৭ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।  এরপর পার হয়েছে প্রায় নয় বছর।
অন্য দিকে খুলনা জেলা ছাত্রলীগের কমিটির বয়স ছয় বছর। ২০১৭ সালের ২৯ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলনে মো. পারভেজ হাওলাদার সভাপতি ও মো. ইমরান হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ২২১ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপর আর কোনো কমিটি হয়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com