1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

গাজীপুরে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক সম্পর্কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ বার পড়া হয়েছে

গাজীপুরে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক সম্পর্কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গাজীপুরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আবুল ফাতে সফিকুল ইসলামের অনুমতিক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা এবং ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রশিক্ষক/মেন্টর তৈরীর লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মেহেদী হাসান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর গাজীপুরের উপপরিচালক মোঃ মনজুরুল আলম মজুমদার, গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন অর রশীদ,গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস. এম. আনোয়ারুল করিম।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বাবুল সরকার। অনুষ্ঠানে মাদক বিস্তারের প্রেক্ষাপট, প্রতিরোধ, ক্ষতিকর দিক, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, মাদকদ্রব্যের ইতিহাস এবং মাদক নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকাসহ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

এ কর্মশালায় সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের প্রসিকিউটর মোঃ আবু বকর সিদ্দীক। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাদক নিয়ন্ত্রণে ধর্মীয় শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাদক নিয়ন্ত্রণে বেকার যুবকদের কর্মসংস্থানে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্ব দেন। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শিক্ষার্থীদের বন্ধু নির্বাচনে যত্নবান হওয়ার উপদেশ প্রদান করেন। সহকারী পরিচালক তাঁর বক্তব্যে মাদকদ্রব্য ব্যবহারের ক্ষতিকারক দিক সম্পর্কে এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বারের বিজ্ঞ আইনজীবী মোঃ জালাল উদ্দীন। বক্তব্যে তিনি বলেন, সরকারী এজেন্সীর পাশপাশি অবৈধ মাদক নিয়ন্ত্রণ শিক্ষকমন্ডলী ও জনসাধারণের সচেতনতার ভূমিকা রয়েছে।

উক্ত অনুষ্ঠানে গাজীপুর শিক্ষা অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর খান। মেন্টরদের প্রতিনিধি ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক গৌতম সরকার বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে মাদকদ্রব্যের বিস্তার রোধে সচেতনতা অনুষ্ঠানে অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতি, বিভিন্ন ডকুমেন্টারী প্রদর্শন, মেন্টর ও মাদক কর্তৃপক্ষের মধ্যে হোয়াটসাপ গ্রুপ তৈরির বিষয়ে আলোকপাত করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মেহেদী হাসান সকলের সহযোগিতা কামনা করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com