1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আনন্দ রায়
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত ১টার দিকে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। এতে ভোটকেন্দ্রের আংশিক পুড়ে যায়। অপরদিকে, রাত ৩টার দিকে আগুন দেওয়া হয় টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, রাত ৩টার দিকে স্কুল থেকে নৈশপ্রহরী ফোন দিয়ে জানায়, স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দেই। খবর পেয়ে গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে স্কুলের ৯টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অগ্নিকাণ্ডে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক এবং টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কক্ষ পুড়ে গেছে।তিনি আরও বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনের সময় টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ছিল। এবার এটি ভোটকেন্দ্র না।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত ১টা ২৪ মিনিটে পূর্ব চান্দনা বিদ্যালয়ে যাই। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। টিএনটি সরকারি বিদ্যালয়ে চান্দনা মর্ডান ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করে। ধারণা করা হচ্ছে, স্কুলের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com