1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫ মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা প্রবাসী রাজনে বিরুদ্ধে মামলা খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল) ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন গৌরনদীতে ‘দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ: দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয় নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান টেকনাফে বিশেষ অভিযানে ২২ আসামী গ্রেফতার

গায়েবি মামলায় জামিন

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে
গ্রামের মানুষ কাম করি ভাত খাই, এর আগে কোর্টে আই নাই
———
পরশুকা সন্ধ্যাকালে চড়ছি লঞ্চে, কালকে (মঙ্গলবার) দিনে দশটায় এসে নামছি। এক আত্মীয়ের বাসায় যাইয়া দুগা ভাত খাইছি। রাইতখান কোনো রকম আছিলাম, সকালে (বুধবার) এহানে আইছি। দুধের ব্যবসা করি। গ্রামত কিছু দুধ উঠাইয়া নিয়ে বাজারে বেচি। মামলা হইছে ভোটের আগে। মাঝে মাঝে ঘরে হুইতাম না, মাইনসে ভয় লাগাই তো। অন্যান্য ঘরে গিয়া হুইতাম।’ এসব কথা বলেছেন ভোলার চর সামাইয়া গ্রামের বাসিন্দা আবু তাহের, যিনি আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন।
আজ বুধবার দুপুরে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে পঞ্চাশোর্ধ্ব আবু তাহেরের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘হাজিরা দিমু। মাইনসে তো কয় ধরি লই যাইব। তয় সবাই আইলে আইতে হইব না? মামলার মধ্যে জড়াইছে। গ্রামের মানুষ কাম করি, ভাত খাই। আর কোনো মামলা নেই। এর আগে কোর্টে আই নাই।’ ভোলার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এসেছেন বলে জানান তিনি। তাঁর জামিন আবেদনের শুনানি আজ হয়নি বলে সন্ধ্যায় জানান আবু তাহের।
দুপুরে বর্ধিত ভবনের সামনের প্রাঙ্গণে শুধু আবু তাহের নয়, তাঁর মতো অনেকেই আগাম জামিন নিতে এসেছেন বলে জানান। সেখানে বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায়। জামিনপ্রত্যাশী এসব মানুষকে ছোট ছোট দলে ভাগ হয়ে দাঁড়িয়ে, বসে থাকতে ও খাবার খেতে দেখা যায়। আবার দল বেঁধে সেলফি তুলেছেন কেউ কেউ।
 আদালত প্রাঙ্গণে কথা হয় নোয়াখালীর সেনবাগ থেকে আসা মোহাম্মদ আলমগীরের সঙ্গে। তিনি অভিযোগ করে বলেন, তাঁকে মিথ্যা মামলায় আসামি করেছে। গাড়ি পোড়ানোর মামলা, কোথায় গাড়ি পোড়ানো হয়েছে, তা–ও জানেন না। তিনি বলেন, ‘আমি এক চোখে কিছু দেখি, আরেক চোখে একেবারেই দেখি না। আমি রাজনীতি করি না। মিথ্যা মামলায় জড়িত করায় জামিন নিতে হাইকোর্টে এসেছি।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com