1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস উল্টে নিহত ২, আহত অন্তত ২০! রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সাংবাদিক সোহেল চৌধুরীর পিতা আসাদুজ্জামান খান চৌধুরী আর নেই নন্দীগ্রামে নারীর মরদেহ উদ্ধার চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট, ৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে
বৃক্ষ রোপণ, এতিমদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন   গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ একাডেমীর মোড়ে এতিমখানায়  এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর শুরুতেই গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রধান উপদেষ্টা  নবজাতক ও শিশু বিশেষাজ্ঞ ডা:মাহফুজ রায়হান এতিমখানায় নিজস্ব জমিতে বৃক্ষরোপন করেন। অত:পর  এতিম খানা চত্বরে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রতিষ্ঠাতা আলমগীর জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা: মাহফুজ রায়হান বলেন  আমাদের প্রত্যেকের উচিত নিজস্ব গন্ডি থেকে এতিমদেরকে সাহায্য করার মাধ্যমে তাদেরকে মানুষ হওয়ার সুযোগ প্রদান করা। যা আলমগীর জয় পালন করে সমাজে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে।তিনি আরো বলেন আলমগীর জয়ের এ ধরনের কাজে তার পাশে থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন দশ ভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক জাহিদুল ইসলাম,দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ সংবাদাদাতা সফিকুল ইসলাম.শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু ও সাধারণ সম্পাদক  শামসুন্নাহার সোহানা, শিবগঞ্জ এতিম খানার সুপার হাবিবুর রহমান, রানা ওষুধ ঘরের পরিচালক সাইফুল ইসলাম রানা সহ বিভিন্ন মিডিয়া কর্মী, শিক্ষক, বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের  শিক্ষার্থীরা। এছাড়া গ্রুপের এডমিন মোস্তফা আলী, এহতেশাম শুভ, সাকিম খাঁন, আবদুল্লাহ আল আরিফ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নবীবুর রহমানের দোয়া পরিচালনা ও আলোচনা শেষে ৩৫জন এতিমদের মাঝে  দুপুরের খাবার বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com