1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ

ওবাইদুল হক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন পদের বিপরীতে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার ০৩/১২/২০২৪ ইং তারিখ প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় তথা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর দপ্তর, কোর্ট হিল, চট্টগ্রাম থেকে এ তালিকা প্রকাশ করা হয়। আগামী ২১/১২/২০২৪ ইং তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বিগত ২৪/১১/২০২৪ ইং তারিখ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। ২৫/১১/২০২৪ ও ২৬/১১/২০২৪ ইং তারিখ প্রার্থীর তালিকার উপর আপত্তি গ্রহণ করা হয়। ২৭/১১/২০২৪ ইং তারিখ শুনানীঅন্তে বিগত ২৮/১১/২০২৪ ইং তারিখ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়সীমা ছিল ০১/১২/২০২৪ ইং তারিখ। মনোনয়ন পত্র প্রত্যাহার শেষে আজ ০৩/১২/২০২৪ ইং তারিখ বিভিন্ন পদের বিপরীতে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।প্রেসিডেন্ট পদে দুই জনের নাম প্রকাশ করা হয়। তাঁরা হলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর আজীবন সদস্য ডা. কামরুন নেছা (রুনা) এবং সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। ভাইস প্রেসিডেন্ট (ডোনার) পদে ডা. কামরুন নাহার দস্তগীর এর নাম প্রকাশ করা হয়। ভাইস প্রেসিডেন্ট পদে মোট ৫ জনের নাম প্রকাশ করা হয়। ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন: (১) আবদুল মান্নান রানা, (২) আবুল হোসেন, (৩) ডা. মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ, (৪) ডা. এ. কে. এম. ফজলুল হক  ও (৫) ডা. শাহানা বেগম। জেনারেল সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন: (১) ডা. এস.এম. মাহফুজুর রহমান ও (২) মোহাম্মদ রেজাউল করিম (আজাদ)। জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) পদে কেবল একজনের নাম প্রকাশ করা হয়। তিনি হলেন: মোহাম্মদ শহীদ উল্লাহ। জয়েন্ট জেনারেল সেক্রেটারি হিসেবে মো: জাহিদুল হাসান এর নাম প্রকাশ করা হয়। ট্রেজারার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. আলহাজ্ব এম.এ মান্নান ও অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ। জয়েন্ট ট্রেজারার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও লায়ন এস এম কুতুব উদ্দিন। অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সাগির ও ডা. মো: সাহাদত হোসাইন। স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম. জাকির হোসেন তালুকদার এবং ডা. ফজল করিম বাবুল। ডোনার মেম্বার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইঞ্জিনিয়ার লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী, ডা. দুলাল দাশ ও মোহাম্মদ হারুন ইউসুফ। মেম্বার পদে মোট ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেম্বার পদপ্রার্থীরা হলেন, ( ১) অপু বড়ুয়া, (২) মো: আবদুর রহমান খোকন, (৩) মো: আবদুল হাই মাসুম, (৪) আবু আহমেদ হাসনাত, (৫) ডা. মো: আবু নাছের, (৬) মোহাম্মদ আবুল হাশেম, (৭) মো: আব্দুস সবুর, (৮) ডা. মো: আব্বাস উদ্দিন, (৯) মো: আমিনুল ইসলাম, (১০) মো: আমিনুল ইসলাম (১১) মোহাম্মদ আসাদুজ্জামান (মাসুদ), (১২) ডা. মো: ইউসুফ, (১৩) মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, (১৪) মো: কামরুল হাসান ভুঁইয়া, (১৫) ডা. খাইরুল আনোয়ার, (১৬) গোলাম বাকী মাসুদ, (১৭) মো: জহিরুল ইসলাম, (১৮) মুহাম্মদ জান্নাতুল ইসলাম, (১৯) হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, (২০) তারিকুল ইসলাম তানভীর, (২১) মো: নাঈম উদ্দিন, (২২)  মুহাম্মদ নুমান আসকারী (দীদার), (২৩) লায়ন আলহাজ্ব নুর আহাম্মদ পিন্টু, (২৪) নুরুল আনোয়ার, (২৫) মো: নুরুল আলম, (২৬) মো: ফজলুল করিম মজুমদার, (২৭) কে. এম. ফজলে এলাহী টিপু, (২৮) ফারুক আহাম্মদ, (২৯) ডা. মো: বেলায়েত হোসেন ঢালী, (৩০) মো: মহিউদ্দিন মুন্সী, (৩১) মাসুদুল আলম, (৩২) ম. মাহমুদুর রহমান শাওন, (৩৩) মুহাম্মদ মুবিনুল হক, (৩৪) এডভোকেট রিদুয়ানুল বারী, (৩৫) ডা. এ.টি.এম. রেজাউল করিম, (৩৬) প্রফেসর ডা. মোহাম্মদ রেজাউল করিম, (৩৭) ডা. শাহনেওয়াজ সিরাজ, (৩৮) সাইফু দ্দৌলা সিকদার শিমুল, (৩৯) মো: সাইফুল আলম, (৪০) ডা. মোহাম্মদ সারোয়ার আলম, (৪১) মোহাম্মদ সোলাইমান হোসেন বাচ্ছু ও (৪২) মো: হারুন অর রসিদ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com