1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

চরম্বা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দ্দন মন্দিরে মহতী ধর্ম সম্মেলন

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে
 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দ্দন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ দোলপূর্ণিমা উপলক্ষে ৩ মার্চ (মঙ্গলবার) দিনব্যাপী ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সকালে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক খোকন কান্তি নাথ কার্যকরী সভাপতি শিক্ষক অলক দাশ,সভাপতি  দীপক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রভাষক রিটন শীল,যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক অনুপ দাশ গুপ্ত। বিকালে ধর্ম সম্মেলনে সভাপতিত্ব করেন মহোৎসব উদযাপন পরিষদ’র সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শিবপদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক অসীম চৌধুরী যীশু’র সঞ্চালনায় উক্ত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুরোহিত বাদল চক্রবর্তী, আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী গিরিজানন্দ পুরী মহারাজ, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি গৌতম শংকর ধর, উক্ ধর্মসম্মেলনে পৌরহিত্য করেন চট্টগ্রাম তুলসীধাম অধিপতি শ্রীমৎ স্বামী দেবদীপ পুরী মোহন্ত মহারাজ। উক্ত মহতি ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন মহোৎসব উদযাপন পরিষদ’র প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, উপদেষ্টা মৃদুল কান্তি চৌধুরী, শিক্ষক সুকৃষ্ণ চৌধুরী, পশু চিকিৎসক বিপুল কান্তি দাশ,  হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের অধীনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, লোহাগাড়া উপজেলা কেন্দ্র মনিটরিং কমিটির সদস্য শিক্ষক সুমন মজুমদার হিরো, উপদেষ্টা মৃদুল কান্তি চৌধুরী, সাধারন সম্পাদক শিক্ষক জোতিশ্বর চৌধুরী, অর্থ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে প্রবীর কুমার চৌধুরী, সুমন চৌধুরী,মিটুন চৌধুরী, রিমেন চৌধুরী,  রাজেশ চৌধুরী, উজ্জ্বল দে, নিশান চৌধুরী, প্রান্ত দাশ, বিটন দে, জয় গোপাল দাশ, অমিত চৌধুরী ও অগণিত ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্মীয় আলোচনা সভা শেষে গীতাপাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com