1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬ টি অতিথি পাখি উদ্ধার ও অবমুক্তকরন ‎গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের দালাল ও ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে নিউজ করায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সড়ক দুর্ঘটনার মুহূর্তেই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরতে শুরু ভোটের আস্থা পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিষেশ সাধারণ সভা অনুষ্ঠিত আইআইইউসি ইসলামিক ডায়ালগের প্রকাশনা ‘ভয়েস ফর ফিলিস্তিন’ স্মারকের মোড়ক উন্মোচন বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের নিন্দা গৌরনদীতে হোমিওপ্যাথিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ভিজিলেন্স টিমের সদস্য জহুরুল ইসলাম জহির

চার আসামির ফাঁসি

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জে লৌহজংয়ে ৩ বছর আগে চালক আশরাফুল ইসলামকে (৩০) হত্যা করে অটোছিনতাইয়ের ঘটনায়জড়িত আপন দুই ভাইসহ ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে আদালত।

মৃত্যুর আগে মাটিতে লিখে যাওয়া নামের সূত্র ধরে ওই আসামিদের গ্রেপ্তার করেছিলো পুলিশ মুন্সিগঞ্জের গত  বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার নাছির উদ্দিনের পুত্র রুবেল ইসলাম নয়ন (৩৩) ও তার ভাই রাজেল ওরফে রাজন (২৯), একই এলাকার মিলন শেখের পুত্র হাসান শেখ (২৬) ও সরুত আলীর পুত্র পলাতক আসামি আকরাম মোল্লা (২৬)।মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্রীনগর বাঘড়া এলাকার আশরাফুল ইসলাম (৩০) ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর প্রতিদিনের মত ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে সন্ধ্যা ৬ টার দিকে বাসা থেকে বের হন। রাত ৮ টার দিকে নিহতের বাবা মো. রফিকুল ইসলামের কাছে খবর আসে তার ছেলে আশরাফুলকে উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় গলা কেটে ফেলে রাখা হয়েছে। পরে রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় অটোচালক আশরাফুলের।আদালতে পুলিশের দায়েরকৃত মামলার প্রতিবেদন থেকে আরও জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ অন্যান্যআসামিরা অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে রাস্তায় ফেলে রেখে অটো নিয়ে চলে যায়। মৃত্যুর আগে আশরাফুল গোয়ালীমান্দ্রা ব্রীজের পশ্চিম পাশে বটতলা এলাকায় ইটের টুকরা দিয়ে‌মাটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসান ও রাজনের নাম লিখে যায়।এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম ৩০ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের লৌহজং থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ ইটের টুকরা দিয়ে মাটিতে লেখা নামের সূত্র ধরে বিভিন্ন জায়গা জায়গা থেকে একে একে নয় আসামিকে গ্রেপ্তার করে। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com