1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর

চৌগাছায় গুড় মেলার সমাপনী অনুষ্ঠান

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৮৬ বার পড়া হয়েছে

যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান চৌগাছার গুড় মেলার সমাপনী দিনে স্টল পরিদর্শন করেছেন। একই সাথে সেরা স্টলদাতাদের মধ্যে পুরস্কার বিতরন করেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, গুড় উৎপাদনে যারা জড়িত তাদেরকে সরকারিভাবে সহায়তা করা হবে। খেঁজুর গাছ রোপন করার ক্ষেত্রে আমাদের জোর দিতে হবে। খেঁজুর গাছ যেন ধ্বংস না হয়ে যায় সেদিকে প্রশাসনসহ সকলকে দৃষ্টি দিতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, খুলনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এম হাবিবুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল,উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, গবেষক নকিব মাহমুদ, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, সিরাজুল ইসলাম, নূরুল কদর, আব্দুল হামিদ, আতাউর রহমান লাল ও এস এম মমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, রমজান শরীফ বাদশা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, খেজুরগাছ চাষি, সংশ্লিষ্ট গাছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে সংসদ সদস্য মেলায় অংশগ্রহনকারী স্টলগুলোর মধ্যে পাতিবিলা,হাকিমপুর, সুখপুকুরিয়া ও স্বরুপদাহ ইউনিয়নকে পুরস্কার তুলে দেন। একই সাথে গুড় মেলায় উপ¯ি’ত হবার শুরুতে তিনি মেলা পরিদর্শন করেন এবং বিভিন্ন ইউনিয়নের গাছিদের সাথে খোলামেলা কথা বলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com