1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে জেল ও ৩ লাখ টাকা জরিমানা আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ, মঠবাড়িয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র অপসারণের দাবি নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাজিরায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৪৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার

ছাড়পত্র না থাকায় ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

আব্দুর রাজ্জাক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে
 দিনাজপুরে ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর। পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় দিনাজপুরের নবাবগঞ্জে পাঁচটি ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ইটভাটাগুলো গুঁড়িয়ে দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজাসহ আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পুরোনো পদ্ধতিতে (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশ ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স এম এস ব্রিকস, মেসার্স এম ভি এম ব্রিকস, মেসার্স ডব্লিউ আর এস ব্রিকস, মেসার্স রিয়াল ব্রিকস ও মেসার্স এম আর এস ব্রিকসকে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
একই সময় মেসার্স এম ভি এম ব্রিকসকে ২০ হাজার, মেসার্স রিয়াল ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার এবং মেসার্স এম আর এস ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। দিনাজপুরে ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর।দিনাজপুরে ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর।এ বিষয়ে সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা  একাধিকবার সতর্ক করলেও তারা প্রশাসনকে তোয়াক্কা না করে ইটভাটাগুলো পরিচালনা করছিল। ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।’ পরিবেশ সুরক্ষায় অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com