1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু ২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার জয়পুরহাট পাঁচবিবির সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে এনসিপি নেতা এড,মাহবুব এর আহবান নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা নাটোরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ৫৬৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তায় নির্বাচন যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস উল্টে নিহত ২, আহত অন্তত ২০!

জকিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবক লাইফ সাপোর্টে

আহসান হাবীব লায়েক 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে
জকিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাস ফেরত যুবককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বুধবার (৬ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের নিজগ্রাম নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটর সাইকেল চালক সৌদি আরব ফেরত লায়েক আহমদ তালুকদার (৩২)।তিনি জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তালুকদারের ছেলে।
জানা যায়, প্রবাস থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরে কিছু দিনের জন্য স্থানীয় শাহগলি বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান করেন লায়েক আহমদ। বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে শাহগলি বাজার যাওয়ার পথে নিজগ্রাম গেইটের সামনে আসামাত্র ফাঁড়ি পথে আসা একটি টমটমের সাথে ধাক্কা লেগে একটি গাছে পড়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হন। এ সময় তার সাথে থাকা দোকানের একজন কর্মচারী মোটর সাইকেল থেকে পড়ে একটি পায়ের দু’টি স্থানে ভেঙ্গে যায়।স্থানীয় লোকজন তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোটর সাইকেল চালক লায়েক আহমদের অবস্থা মারাত্মক হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে ভর্তি করে অবস্থার অবনতি হওয়ায় এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আহত লায়েক আহমদের ছোট ভাই জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহান আহমদ তালুকদার তার ভাইয়ের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com